"স্মৃতিচারণ" - মাথেলর লেখা

জুলাই ২৭, ২০২৫ একাত্তরে আমার প্রথম মৃত্যু লেখক: নিংশিং চে
আমি বীর মুক্তিযোদ্ধা মন্ত্রী কুমার সিংহ। ঠিকানা, উত্তর ভানুবিল গ্রামের কমলগঞ্জ উপজেলার মৌলভীবাজার জেলায়। নিজের নামের পূর্বে বীর মুক্তিযোদ্ধা লিখেছি দেখে হয়তো অবাক হচ্ছেন। ৩টি অক্ষরের “বাংলাদেশ” শব্দটি আপনার কাছে একটি দেশের নাম মনে হতে পারে। আমার কাছে এই শব্দটি একটি বিভীষিকাময় রাত শেষে পরের ভোরবেলা, কান ঝাঁঝালো আওয়াজের পর এক কোলাহলহীন দিনের প্রারম্ভ, মৃত্যুর ভয় ভুলে যাওয়া

জুলাই ৬, ২০২৫ প্রিয় বাবা লেখক: দেবাঞ্জলি সিন্হা
বাবার সেই মায়াভরা হাসিটা চোখের সামনে এখনো ভাসে। অনেক শিক্ষার্থীরা আবার পরীক্ষায় ভালো রেজাল্ট করলে পরিবারসমেত মিষ্টি নিয়ে আসতো। বাবার আশীর্বাদ চাইত। বাবা তখন এসে আমাদের বলতেন, ওই যে মনে আছে ওই ছাত্রটা যে টাকা না দিয়ে চম্পট মেরেছিল আজ এসেছে মিষ্টি নিয়ে। বাবা প্রাণভরে তাদের আশীর্বাদ করতেন এবং ভবিষ্যতে আরো ভালো করে পড়াশোনা করার জন্য উৎসাহিত করতেন
