সেন্ট মার্টিনের আতর আলী ছোটবেলা থেকেই মাস্তান টাইপের ছিল। কিন্তু বয়স যখন আরও বাড়ে, যখন সে কিশোর, তখন একবার জুতাপেটা করেছিলেন দ্বীপের মোড়ল। সেন্ট মার্টিনে তখন পর্যটকদের ভিড় শুরু হয়েছে কেবল। একটা সম্ভাবনা দেখতে পারছে পর্যটন খাত। কিন্তু এ দেশের কিছু সমস্যা কমন। যখনই কোথাও সম্ভাবনা তৈরি হয়, সেখানেই কিছু দুষ্টু লোকের আনাগোনা শুরু হয়

১৫৬০ সাল। বিজ্ঞানের ইতহাসে অন্যতম নিষ্ঠুর দিন। রোমের রাজপথ কানায় কানায় পূর্ণ। প্রতিটা বাড়ির ছাদে, প্রাচীরে, গাছে যে যেখান থেকে পারছে উঁকি দিচ্ছে মঞ্চের দিকে। রঙ্গমঞ্চ নয়। প্রাণদন্ডের মঞ্চ। আসামি জিওর্দানো ব্রুনো। অপরাধ তিনি ধর্ম ও বাইবেলের বিরুদ্ধে কথা বলেছেন। এজন্য তাঁর মৃত্যুদন্ড কার্যকর করা হবে। ফাঁসিতে ঝুলিয়ে নয়, গর্দান কেটে নয়, আগুনে পুড়িয়ে ! বিচারকের তেমনই হুকুম তাঁর রক্তের এক ফোঁটাও যেন পৃথিবীর সাথে না মেশে।